LYRIC
Comments
Translated Version
কৃষ্ণচূড়া আগুন তুমি আগুন ঝরা বানে,খুন করেছ শূন্য তোমার গুন করেছ গানে।
আমি শীতের রিক্ত সখার ব্যর্থ হাহাকারে,
ডাক দিয়েছি তোমায় নব শ্যামল সম্ভারে,
তোমার ছোঁয়া শীর্ণ ভালে স্বপ্ন-জীবন আনে।।
তুমি আমার আলোর নেশা বিভোর ভোরময়,
কৃষ্ণচূড়া তুমি আমার প্রেমের পরিচয়।
কৃষ্ণচূড়া চূড়ায় তোমার রক্ততিলক পরা,
কনক ঝরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা,
যে সুর তোমার প্রাণে আমার পঞ্চশর হানে।।

Anonymous
October 16, 2026 at 1:17 pm
এই গানে মন ভরে যায়, অসাধারণ