LYRIC
Comments
Translated Version
ফিরে যেতে চাই যেতে চাইছিন্ন মনের তারে কে যেন গো বারে বারে
বলে মোর কিছু নাই।।
মনে তো পড়ে না কভু সে কি এসে ফিরে গেছে
তবুও কখন যেন সে বাঁধন ছিঁড়ে গেছে
কী যে অপরাধ মোর একা একা ভাবি তাই।।
শূন্য ঘরের দ্বারে হাওয়া আসে দেখি
আনমনে মনে হয় ফিরে এলো সে কি!
সে আশা নিরাশা হয়ে দু’টি চোখে জেগে থাকে
হারানো দিনের কথা অনুখন লিখে রাখে
আমি বলো কত আর সেই স্মৃতি বয়ে যাই।।

SAIBAL GHOSH
May 28, 2026 at 1:23 pm
A to Z নীতিমালার এই সুন্দর প্রয়াস – আমাদের মতো সঙ্গীত পিপাসুদের অনেক লাভবান করবে ।