LYRIC
Comments
Translated Version
শুধু তোমার কারনেশূণ্য নিথর এই হৃদয় আমার,
শুধু তোমার কারনে
সাজানো জীবনে শুরু হলো হাহাকার;
জেগে থাকা চাঁদ আর ওই রাত
দেখেছে আমার অশ্রু শুধু,
বিরহী প্লাবন তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু,,,,
কখনো ভাবিনি তুমি এতটা কাঁদাবে
এতটাই হয়ে যাবে পর,
নিপুন অভিনয়ে নিজেরি হাতে
ভেঙেছো এই অন্তর,
তবু তোমাকে ভুলে যাওয়া হয়নাই আমার;
জেগে থাকা চাঁদ আর ওই রাত
দেখেছে আমার অশ্রু শুধু,
বিরহী প্লাবন তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু,,,,
এখনো বুঝিনি তুমি কিসের আশায়
বদলে গেলে এতটাই,
কষ্টের সবটুকু আমাকে দিয়ে
কি সুখ খুঁজেছো বৃথাই,
তবু তোমার কথাই মনে পড়ে বারবার;
জেগে থাকা চাঁদ আর ওই রাত
দেখেছে আমার অশ্রু শুধু,
বিরহী প্লাবন তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু,,,,
শুধু তোমার কারনে
শূণ্য নিথর এই হৃদয় আমার,
শুধু তোমার কারনে
সাজানো জীবনে শুরু হলো হাহাকার,,,,

khan
October 10, 2026 at 5:20 am
Retail sotto… K